Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

তালাকের প্রকারভেদ

05-10-2025

প্রশ্ন 307000

তালাকের প্রকারগুলো কী কী?

উত্তরের সংক্ষিপ্তসার:

হুকুমের বিবেচনায় তালাকের প্রকারসমূহ হচ্ছে: ১- জায়েয তালাক, ২- নিষিদ্ধ তালাক। শব্দের বিবেচনায় তালাকের প্রকারসমূহ হচ্ছে: ১- প্রত্যক্ষ তালাক, ২- পরোক্ষ তালাক। তালাকের প্রভাব বিবেচনায় এর প্রকারসমূহ হচ্ছে: ১- রাজঈ তালাক, ২- বায়েন তালাক। তালাক পতিত হওয়া কিংবা ঝুলন্ত থাকার বিবেচনায় এর প্রকারসমূহ হচ্ছে: ১- কার্যকর তালাক, ২- শর্তে ঝুলন্ত তালাক।

উত্তর

আলহামদু লিল্লাহ।.

হুকুমের বিবেচনায় তালাকের প্রকারভেদ:

শরয়ি হুকুম বিবেচনায় ফকীহরা তালাককে নিম্নোক্ত ভাগে ভাগ করেন:

১- শরীয়তের সাথে সামঞ্জস্যশীল জায়েয তালাক। এটিকে 'সুন্নাহসম্মত তালাক' বলা হয়। এটি হচ্ছে নারী গর্ভবতী থাকা অবস্থায় কিংবা এমন তুহুর তথা পবিত্র থাকা অবস্থায় তালাক প্রদান করা যে তুহুরে স্বামী তার সাথে সহবাস করেনি।

২- শরীয়তের খেলাফ নিষিদ্ধ তালাক। এটাকে 'বিদআতী তালাক' বলা হয়।

বিদাতী তালাক দুই প্রকার:

বিদআতী তালাক পতিত হওয়ার ব্যাপারে আলেমরা মতভেদ করেছেন। আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হলো এই তালাক পতিত হয় না। তিন তালাক এক তালাক হিসেবে পতিত হয়।

শব্দের বিবেচনায় তালাকের প্রকারভেদ:

শব্দের বিবেচনায় তালাককে ফকীহরা দুই ভাগে ভাগ করেছেন: প্রত্যক্ষ তালাক এবং পরোক্ষ তালাক।

এ শ্রেণীর তালাকের ক্ষেত্রে নিয়তই ধর্তব্য। স্বামী যদি তালাকের নিয়ত করে তাহলে তালাক পতিত হবে। অন্যথায় তালাক হবে না। এ প্রসঙ্গে আরো জানতে (120947) নং প্রশ্নের উত্তর দেখুন।

তালাকের প্রভাব বিবেচনায় এর প্রকারভেদ:

তালাকের প্রভাব বিবেচনায় এর প্রকার দুইটি। যথা:

১. রাজঈ তালাক। এটি হচ্ছে কোনো বিনিময় গ্রহণ ছাড়া স্বামী কর্তৃক স্ত্রীকে প্রথম বা দ্বিতীয় তালাক প্রদান করা। এ তালাকের ক্ষেত্রে স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার আগে স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে।

২. বায়েন তালাক। বায়েন দুই প্রকার:

(258878) নং প্রশ্নের উত্তর দেখুন।

তালাক পতিত হওয়া কিংবা ঝুলন্ত থাকার বিবেচনায় এর প্রকারভেদ:

এটি দুই প্রকার:

১. কার্যকর তালাক। যেমন: ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে: 'তুমি তালাক'। অথবা তালাকের কোনো পরোক্ষ শব্দ ব্যবহার করে তালাক প্রদান করার নিয়ত করে; তবে সেই তালাককে কোনো ধরনের শর্তে ঝুলিয়ে না রাখা।

২. শর্তে ঝুলন্ত তালাক। এটি তিন প্রকার:

দেখুন ‘আশ-শারহুল মুমতি’ (১৩/১২৬)।

ড. ইওয়াদ আশ-শাহরীর মাস্টার্সের অভিসন্দর্ভ ‘আত-ত্বালাক’ গ্রন্থটি পড়ার পরামর্শ প্রদান করছি।

আল্লাহই সর্বজ্ঞ।

ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান